নির্বাচন এলেই শরীয়তপুর-১ (পালং–জাজিরা) আসনে স্থানীয় নেতাদের যথাযথ মূল্যায়ন না করে বাইরে থেকে প্রার্থী আনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এলাকার প্রবীণ নেতাদের অবহেলার প্রসঙ্গ তুলে আলোচনায় উঠে এসেছে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু-সহ অনেক নেতাকর্মীর নাম। অভিযোগ করা হচ্ছে, দীর্ঘদিন রাজনীতি করা এসব নেতাকে মূল্যায়ন না করে বাইরে থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
জাজিরার বিলাসপুরে ১১ দলীয় জোটের ‘রিকশা মার্কা’ প্রার্থীর নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মাওলানা জালালউদ্দিন আহমেদ। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থী বাছাইকে ঘিরে এমন বক্তব্য শরীয়তপুর-১ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।



মন্তব্য করুন