ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে দুইজন দুর্ধর্ষ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় একটি বাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড তাজা গুলি ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দী এলাকায় এ অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য মো. সেলিম কাজী ও মো. হাসানকে আটক করে।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি দল ধনিয়া বরকন্দাজ জামে মসজিদসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে একটি একনলা দেশীয় পাইপগান, একটি একনলা বন্দুক, দুটি দেশীয় অস্ত্র (দা) এবং ৯ রাউন্ড অত্যাধুনিক গুলি ও ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ মোট ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ ছাড়া সেখান থেকে ডাকাত জামাল উদ্দিন সকেটের ঘনিষ্ঠ সহযোগী মো. সেলিম কাজী ও মো. হাসানকে আটক করা হয়।
নৌবাহিনী আরও জানায়, অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই ডাকাতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন