মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোলায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে ট্রাক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে শোভাযাত্রাটি বের হয়ে জেলার ছয়টি উপজেলায় ঘুরে ভোটারদের সচেতন করেন অংশগ্রহণকারীরা।
শোভাযাত্রায় মুক্তিযোদ্ধারা স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে ভোট দেওয়ার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, আবু হোসেন, মাহফুজার রহমানসহ মুক্তিযোদ্ধা সন্তানরা।
আয়োজকরা জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনসচেতনতা বাড়াতেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।



মন্তব্য করুন