নড়াইলের লোহাগড়া উপজেলায় শনিবার সকালে গাছ থেকে পড়ে বিল্লাল ফকির (৪০) নামের এক গাছীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল ফকির লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের মৃত তাজেল ফকিরের ছেলে এবং পেশায় গাছ কাটার শ্রমিক ছিলেন। শনিবার সকালে গাছ ব্যবসায়ী আজাহারের কেনা গাছ কাটার জন্য তিনি একই গ্রামের রেজাউল সরদারের বাড়িতে যান। এরপর মেহেগুনি গাছে উঠে ডাল কাটার সময় অসাবধানতাবশতঃ গাছ থেকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



মন্তব্য করুন