শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামকে ধানের শীষে বিজয়ী করার লক্ষ্যে শরীয়তপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে শনিবার বিকালে যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উত্তর বালুচরা এলাকায় আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন সমাজ সেবক আবু তাহের খান এবং সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মফিদুল ইসলাম পাহাড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান বেপারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শরীয়তপুর জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সুমন খান, সাবেক পৌর কমিশনার ইয়াকুব আলী পাহাড় এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের সহ-সভাপতি হান্নান খান, যুবদল নেতা রফিকুল ইসলাম, আলী মাদবর, মনির পেদা সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বক্তারা সকলকে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



মন্তব্য করুন