শরীয়তপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পপুলার লাইফ ইন্সুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী।
সৌজন্য সাক্ষাৎকালে তিনি নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সফলতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসময় শরীয়তপুর-৩ আসনের সার্বিক উন্নয়ন, বিনিয়োগ পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পপুলার লাইফ ইন্সুরেন্স পিএলসি’র পক্ষ থেকে নবনির্বাচিত এমপির প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
নবনির্বাচিত এমপি মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু শুভেচ্ছা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন