শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের ছোট পুত্র আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফিরাত কামনা এবং শরীয়তপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম-এর বিপুল ভোটে বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আছর শরীয়তপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচরা এলাকায় শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারীর নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নুরুজ্জামান বেপারীর সভাপতিত্বে এবং যুবদল নেতা সিরাজুল ইসলাম আকাশের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কমিশনার ইয়াকুব আলী পাহাড়, সমাজসেবক আবু তাহের খান, শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার এবং জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সুমন খান।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা সুলতান পাহাড়, মহিলা নেত্রী স্মৃতি, মিনু বেগম মেম্বারসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, দলের শীর্ষ নেতৃবৃন্দের রুহের মাগফিরাত এবং নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে শহীদ ও প্রয়াত নেতৃবৃন্দের অবদান স্মরণ করা এবং দলের ঐক্য সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়েছে।