প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি বিধি মোতাবেক অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। আবু আবদুল্লাহ এম ছালেহ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই দায়িত্ব পালন করবেন।

সচিব পদমর্যাদার এই পদে তাঁর বেতন নির্ধারিত করা হয়েছে ৭৮ হাজার টাকা। নবনিযুক্ত এই প্রেস সচিব প্রধানমন্ত্রীর গণমাধ্যম সংক্রান্ত বিষয়াবলি এবং জনসংযোগের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করবেন।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল ও গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সচিবালয় সূত্রে জানা গেছে।