প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান সানি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে। আব্দুর রহমান সানি ৬ষ্ঠ গ্রেডের বেতন স্কেলের সর্বশেষ ধাপে এই দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। নতুন সরকারের প্রশাসনিক কাঠামো বিন্যাসের অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ সম্পন্ন হলো।

মন্তব্য করুন