মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে ১৯ অক্টোবর মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। মাউশির মহাপরিচালকের সঙ্গেও এ বিষয়ে কোনো কথা হয়নি বলে জানান তিনি।
সোমবার রাতে গণমাধ্যমকে সিনিয়র সচিব বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে বা মাউশির মহাপরিচালকের সঙ্গে কোনো আলোচনা হয়নি। যারা এমন কথা বলছেন, তা মিথ্যা বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, ৪৯তম বিসিএসের ৬১২ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তার পোস্টিং নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের পোস্টিং দেওয়া হয়েছে। এ বিষয় নিয়েই তারা ব্যস্ত ছিলেন বলে জানান তিনি।

মন্তব্য করুন