উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার করতে চাইলে বিরোধী দলকে লংমার্চের পরিবর্তে সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশে যেন আবার জুলাই পরিস্থিতি তৈরি না হয়, সে অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে বলেও জানান তিনি।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল নিয়ে সেমিনারের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে সাংবিধানিক সংকট সমাধান ও সংস্কারের নানা বিষয় আলোচনায় উঠে আসে।
সন্ধ্যায় সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভ্যুত্থান ও জনগণের প্রত্যাশা পূরণ করতে সরকার অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে যেন ফ্যাসিবাদী রাষ্ট্র ও সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে, সে অনুযায়ী সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কথা জানান তিনি।
সেমিনারে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল সংসদ, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার তাগিদ দেন। ক্ষমতা যেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত না থাকে, সে বিষয়েও কথা বলেন অধ্যাপক আসিফ নজরুল।




মন্তব্য করুন