গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিমুজ্জামান মোল্লার গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে অবস্থিত তাঁর বাসভবনে এই হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে এমপি সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান এবং একপর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেন।



মন্তব্য করুন