হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তল্লাশি চালিয়ে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে এসব সামগ্রী জব্দ করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের পরিবেশ রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে রোগী ও স্বজনদের পান-সুপারি না খাওয়ার জন্য অনেক বোঝানো হলেও তারা তা মানছিলেন না, যার ফলে বাধ্য হয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসাসেবা চলাকালীন ওয়ার্ডের শৃঙ্খলা ধরে রাখতে এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতাল চত্বরে নিয়মিত মাইকিং করে পান-সুপারি বর্জনের বিষয়ে সচেতন করা হচ্ছিল। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে রোগী ও দর্শনার্থীরা পান খেয়ে হাসপাতালের দেয়াল ও মেঝের বিভিন্ন স্থানে পিক ফেলা এবং চুন লাগিয়ে পরিবেশ নষ্ট করছিলেন।



মন্তব্য করুন