রাজধানীর মহাখালী এলাকার সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পায় তারা। শুরুতে সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও সড়কে তীব্র যানজটের কারণে পৌঁছাতে কিছুটা সময় লাগে। পরে আরও একটি ইউনিট সেখানে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর লিমা খানম জানান, মোট আটটি ইউনিট সমন্বিতভাবে কাজ করে এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।



মন্তব্য করুন