কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) দেশব্যাপী একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

কোটা আন্দোলনে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করা হবে। কালো ব্যাজ ধারণ ও প্রার্থনা করা হবে।

Facebook Comments Box