চীন বাংলাদেশের সিটি করপোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েনের সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা জানান, চীনের সহযোগিতায় সকল সিটি করপোরেশনে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। এছাড়া, ক্রীড়াঙ্গনের উন্নয়নে চীনের সহযোগিতা, নারী ফুটবল ও ক্রিকেটে ম্যাচ এবং উন্নত প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত উপদেষ্টাকে চীনের স্পোর্টস ভিলেজ পরিদর্শনের আমন্ত্রণ জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন