ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন শনিবার সন্ধ্যা ৮টায় শ্যামগঞ্জ থেকে ছাড়ার পর চলিশা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। সংযোগ হুক ভেঙে যাওয়ায় ইঞ্জিন একটি বগি নিয়ে নেত্রকোনা স্টেশনে চলে যায়, বাকি বগিগুলো রেল সেতুতে আটকে থাকে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীরা বিপাকে পড়েন। অনেকে বাস ও অন্যান্য যানবাহনে গন্তব্যে রওনা হন। ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ইঞ্জিন এসে বগিগুলো নিয়ে যায়।

নেত্রকোনা স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, সংযোগ হুক ভাঙার কারণে এ ঘটনা ঘটে। উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হয়েছে।

Facebook Comments Box