চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান।

রোববার (৩ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তারা হাসপাতাল পরিদর্শনের সময় জামায়াত আমিরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসা ও সুস্থতার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

প্রসঙ্গত, ডা. শফিকুর রহমান সম্প্রতি হার্টের সমস্যায় ভুগছিলেন এবং তার বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box