অন্তর্বর্তী সরকার ১৬,৪২৯টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতেই সরকারের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব মামলায় হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আইনকে অপব্যবহার করে জড়ানো হয়েছিল। এর ফলে শুধু অভিযুক্তদের নয়, তাদের পরিবারেরও গভীর ভোগান্তি সৃষ্টি হয়েছে। একইসাথে রাজনৈতিক পরিবেশ ও বিচারব্যবস্থা বিকৃত হয়েছে।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, “মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে অন্যায়ভাবে অভিযুক্ত মানুষদের ন্যায়বিচার ফিরিয়ে দেওয়া হবে এবং একটি সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। এতে নির্বাচনে অংশগ্রহণ আরও বিস্তৃত হবে এবং বিচার ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।”

এ পদক্ষেপকে রাজনৈতিক উত্তেজনা কমানো, অন্যায্য হয়রানি বন্ধ করা এবং নির্বাচনের পূর্বে ন্যায্য ও সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

Facebook Comments Box