গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুর ১২টার দিকে হাসপাতালে পৌঁছে তিনি নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার কামনা করেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে নুরের চিকিৎসা যেন যথাযথভাবে হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
প্রসঙ্গত, গত শুক্রবার এক হামলায় গুরুতর আহত হয়ে নুরুল হক নুর বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box