পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে গতকাল শনিবার নরসিংদীতে এক ধর্মীয় বর্ণাঢ্য জশনে জুলুছ মিছিল, আলোচনা সভা, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তবারক বিতরণ অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের পক্ষে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ হারুন ও সহ সভাপতি বিজি রশিদ নওশের।
সকাল ৯ টায় বাসাইল শাহী ঈদগাহ মাঠ থেকে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র্যালী বের করে ইউ.এম.সি জুট মিলস্ জামতলা মাঠ হয়ে কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠে গিয়ে সমবেত হয়। নরসিংদী জেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব তৈয়বুর রহমান, সদস্য সচিব আলহাজ্ব নাছির উদ্দিন মোল্লা ও হারুন-অর-রশিদ হারুনের নেতৃত্ব র্যালীটি নরসিংদী পৌরসভা চত্বর, শিক্ষা চত্বর, সদর উপজেলা মোড় হয়ে বাসাইল শাহী ঈদগাহ মাঠে গিয়ে মিলিত হয়।
আলাচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব তৈয়বুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি হারুন অর রশিদ হারুন, সহ সভাপতি বিজি রশিদ নওশের, মিলাদুন্নবীর উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা পীরজাদা কাজী আবিবুল্লাহ পেশোয়ারী, সদস্য সচিব আলহাজ্ব নাছির উদ্দিন মোল্লা, যুগ্ম আহবায়ক আকরাম হোসেন ও নাজমুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জশনে জুলুছ এর কেন্দ্রীয় নেতা মুফতি সৈয়দ আশিকুর রহমান, মাওলানা মোঃ ইয়াছিন মজুমদার, জেলা মৎসজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, ছাত্র সেনা সভাপতি খাজা মঈন উদ্দিন প্রমুখ।
সভায় বক্তাগণ রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা ও কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের শাস্তির দাবী করেন।

মন্তব্য করুন