এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই সুবিধা দুই ধাপে কার্যকর হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭.৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। অবশিষ্ট সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।
এর আগে, আন্দোলনের মুখে সরকার গত রোববার (১৯ অক্টোবর) বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ এবং সর্বনিম্ন ২ হাজার টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছিল। তবে শিক্ষকরা সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
শিক্ষক-কর্মচারীরা বর্তমানে কালো কাপড় বেঁধে মিছিল করছেন এবং আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অনশনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে।

মন্তব্য করুন