২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে ৩০ ডিসেম্বরের মধ্যে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ বাধ্যতামূলক। ফল প্রকাশের পরদিন থেকেই ফরম পূরণের কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ সম্পন্ন না করলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাই প্রতিষ্ঠানগুলোকে সময়সীমা মেনে প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, নির্ধারিত সময়ে ফরম পূরণ কার্যক্রম শুরু হলে পরীক্ষার প্রস্তুতি ও প্রশাসনিক কাজ আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

Facebook Comments Box