“ন্যায্য ভোক্তা অধিকার, স্বাধীনতা, সমতা, ন্যায়বিচার—আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রে সমৃদ্ধ মানবাধিকার” এই প্রতিপাদ্য সামনে রেখে ঢাকায় পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫। গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের আয়োজনে এবং ‘মানবিক বিশ্ব গড়ি—বৈষম্য নয়, সমতা হোক মূলনীতি’ স্লোগানে বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ হাসান আলী রেজা দোজা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন কাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
ফোরামের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আহাদ হোসেন পাটোয়ারী, পরিচালক (জনসংযোগ) মোঃ আল-আমিন (শাওন), পরিচালক (এডমিন) হামিদুর রহমান, পরিচালক (আইন) মোঃ সাইদুর রহমান মজুমদার, পরিচালক (কল্যাণ) মোঃ ফিরোজ হোসেন, পরিচালক (অর্থ) লায়ন মোঃ জারিফ, পরিচালক (আন্তর্জাতিক) মোঃ ফরিদ হোসেন খান, পরিচালক (উন্নয়ন) মোঃ নাসির উদ্দিন রিপন, পরিচালক (ইভেন্ট) কুতুব উদ্দিন, পরিচালক (নিরাপত্তা) মোঃ সালাউদ্দিন, সহ-সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হোসেন, নির্বাহী সদস্য মোঃ মাহফুজুর রহমান খান, মাবরুর-ই-মোর্শেদ, শাহ আলমসহ ঢাকা জেলা ও মহানগর উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক মোমিন মেহেদী, এবং রাজনীতিবিদ ও লেখক শান্তা ফারজানা।
র্যালি ও পথসভায় বক্তারা ভোক্তার অধিকার সুরক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন। তারা বলেন, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ ও মানবিক সমাজ গঠন এখন সময়ের দাবি।

মন্তব্য করুন