অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে ড. খলিলুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।

সরকারি সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণে ড. খলিলুর রহমান নেতৃত্ব দেবেন। মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সাথে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। পুলিশের শীর্ষ পর্যায়েও বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

আসন্ন নির্বাচন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতেই এই প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বিকালের মধ্যেই এসব পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Facebook Comments Box