চট্টগ্রামের লোহাগাড়ার ইউএনও’র রোষানলের শিকার হয়ে ১১ দিন হাজতবাস শেষে জামিনে মুক্তি পেলেন দৈনিক যুগান্তরের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ সেলিম। অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ।
সোমবার বিকেলে বিএমএসএফ’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন সাংবাদিক সেলিমের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের দাবি করা হয়। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, রাজনৈতিক নেতা থেকে শুরু করে আমলাদের হাতে বলির পাঠা হচ্ছেন এদেশের সাংবাদিকরা। উনিশ-বিশ হলেই যেন মামলায় আসামি হতে হচ্ছে সাংবাদিকদের। সাংবাদিকরা প্রতিনিয়ত নিপিড়ন-নির্যাতনের শিকার হয়েই আসছে। এ থেকে পরিত্রান পেতে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নও জরুরী। সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে প্রেস কাউন্সিল থেকে অনুমতি নিয়ে মামলা করতে হবে; অন্যথায় মামলা নয়।
Facebook Comments Box

মন্তব্য করুন