ঢাকাস্থ শরীয়তপুর সমিতির মূল্যায়ন সভা ৩৬ দিলকুশা বা/এ ৪র্থ তলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কো: লি: সভাকক্ষে গতকাল ১ এপ্রিল সোমবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর সমিতির সভাপতি সাবেক যুগ্ন সচিব আনিসুদ্দিন পাহাড়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী, পপুলার লাইফ ইনস্যুরেন্স এর সিনিয়র ডিএমডি বিএম শওকত আলী, সমিতির সাধারণ সম্পাদক এমএ বাশার, ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন জামান, ইঞ্জিনিয়ার আলাউদ্দিনসহ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
উল্লেখ্য গত ২৮ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, ইকবাল হোসেন অপু এমপি, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমানসহ ঢাকা শরীয়তপুর সমিতির সহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন