শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে শরীয়তপুর সদর উপজেলার মাহামুদপুর ইউনিয়ন পরিষদের দলীয় নেতাকর্মী ও তাঁর সমর্থকরা। এ উপলক্ষ্যে মাহামুদপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে মাহামুদপুর বাজার প্রদক্ষিন করে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এতে অংশগ্রহণ করেন মাহামুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ: হামিদ মাস্টার, আমিন খান, আ: মজিদ খান, মোশারফ খান, নুরুল আমিন ঢালী, খোকন মাস্টার, হারুন খালাসী, ইউসুফ মাস্টার, কাঞ্চন মাস্টার, মোখলেস কাজী, আজিজুল হক, ইসমাইল হাওলাদার, মান্নান সিকদার, সুমন আহমেদ ঢালীসহ প্রায় ৫ শতাধিক লোক।
সমাবেশে বক্তব্য রাখেন মাহামুদ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় বক্তারা বলেন, শরীয়তপুর-১ আসনের এমপি জননেতা ইকবাল হোসেন অপু’কে পুনরায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে আমরা মাহামুদপুর ইউনিয়নের জনগনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি জননেতা ইকবাল হোসেন অপু’র জন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি। সেইসাথে ইকবাল হোসেন অপু’র জন্য দোয়া ও আশির্বাদ চাই যাতে তিনি শরীয়তপুর তথা বাংলাদেশের উন্নয়নে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে পারেন।
Facebook Comments Box

মন্তব্য করুন