মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৭ টায় আলহাজ্ব সুলতান হোসেন মিয়া সভাকক্ষ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ভবনে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ২০২০ ইং সনের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ. কে. এম এনামুল হক শামীম, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক আব্দুস সালাম খাঁন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হক শ্যামল, শরীয়তপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, জেলা আইনজীবী সমিতির সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ সহ উপস্থিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন দপ্তরেই এখন মুজিববর্ষের শ্লোগান। আর এ মুজিববর্ষেই জেলা আইনজীবী সমিতির সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজ যারা শপথ গ্রহণ করবো, তারা আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হয়ে কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করেন তাকে নেতৃত্বের আসনে আসীন করেন আর তার যোগ্য নেতৃত্বদানকারী কর্মীরা যাকে যোগ্য মনে করেন, তাকেই নেতৃত্ব দিয়ে থাকেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্বই প্রয়োজন। শেখ হাসিনার কাছে দেশ, পেছাবে না আর বাংলাদেশ।

Facebook Comments Box