শরীয়তপুর পৌরসভা ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুর রশিদ সরদার জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন ওই এলাকার জনসাধারণ। তাই আসন্ন পৌরসভা নির্বাচনে এলাকাবাসী আব্দুর রশিদ সরদারকে তাদের পছন্দের প্রার্থী হিসেবে আবারও মনোনিত করেছেন বলে জানা গেছে। এ কারণে আব্দুর রশিদ সরদার ওই ওয়ার্ডে এবারও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে আব্দুর রশিদ সরদার দ্বারে দ্বারে ঘুরে এলাকাবাসীর দোয়া ও আশির্বাদ কামনা করছেন।
গত নির্বাচনে জনগণের বিপুল ভোটে নির্বাচিত আব্দুর রশিদ সরদার সব সময় জনগণের পাশে থেকে সেবা করে গেছেন। এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন তিনি। এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, জলাবদ্ধতা দূর করা, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, চুরি, ছিনতাই, চাদাবাজি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করা এবং সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা রেখেছেন আব্দুর রশিদ সরদার। মার্জিত রুচিশীল, মানুষের সাথে সদাচরণ, সদালাপি, সাদা মনের মানুষ হিসেবে এলাকায় সুনাম রয়েছে রশিদ সরদারের। তাই শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে আব্দুর রশিদ সরদারের কোন বিকল্প নেই বলে মনে করেন এলাকাবাসী।
এলাকাবাসী বলেন, ৮নং ওয়ার্ডে আব্দুর রশিদ সরদারের বিকল্প নেই। এলাকাবাসীর জীবনমান উন্নয়নে তিনি অনেক পরিশ্রম করেছে। সুখে দুখে মানুষের পাশে এসে দাড়িয়েছেন। তাই কাউন্সিলর হিসেবে আমরা তাকেই বেছে নেব।
আব্দুর রশিদ সরদার বলেন, বিগত ৫ বছরে আমি যেভাবে এলাকাবাসীর পাশে থেকে তাদের সেবা করেছি এতে এলাকাবাসী আমর উপর সন্তুষ্ট। তারা চায় আবারও আমি ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করি। তাই আমি আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবো। জনগন যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে পূনরায় নির্বাচিত করে তাহলে আমি জনগণের প্রতি চির কৃতজ্ঞ থাকবো এবং জনগণের আশা আকঙ্খা পূরণে আপ্রাণ চেষ্টা করবো। আমি এলাকাবাসীর দোয়া ও আশির্বাদ চাই।

মন্তব্য করুন