শরীয়তপুর পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। বাছাইয়ে ৪ মেয়র প্রার্থীসহ দাখিলকৃত ৬৭ জনের মধ্যে ৬৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন। ঋণ খেলাপি হওয়ায় শুধুমাত্র ১ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টা থেকে জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে যাচাই বাছাই শুরু হয়। প্রথমে দাখিলকৃত ৪ মেয়র প্রার্থীর বাছাই সম্পন্ন হয়। বাছাইয়ে ৪ জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে ৩টি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র বাছাই হয়। এতে ৩টি আসনে দাখিলকৃত ১৩ জনই বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হন।
বেলা ১১ টা থেকে ৯টি সাধারণ আসনের কাউন্সিলর পদে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ৫০ জনের মধ্যে ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। কৃষি ব্যাংক, শরীয়তপুর শাখা থেকে ঋণ খেলাপির তথ্য পাওয়ায় ১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
আগামী ১৬ জানুয়ারী এ পৌরসভায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন