এটিএন বাংলা জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ।

সোমবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এফডিসিতে অনুষ্ঠিত সংসদীয় ধারায় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে শরীয়তপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ঢাকা সিটি কলেজকে পরাজিত করে এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ দিন জমজমাট ফাইনালে “সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে সম্মতিহীন অন্তরঙ্গ সম্পর্কে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে” এ বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহীন আনাম।

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ বিতর্ক দলে বক্তব্য তুলে ধরেন মেহজাবিন ইসলাম মৌমি, দেওয়ান ফারিয়া তাসনিম ও হৃদিতা রহমান।

উল্লেখ্য, শুক্রবার (১২ মার্চ) বেলা ১১ টায় এটিএন বাংলা টেলিভিশনে এ বিতর্ক অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।

Facebook Comments Box