করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা অনুযায়ী সারা দেশের ন্যায় একই সাথে শরীয়তপুর জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৭৬টি কেন্দ্রে শনিবার ৭ আগস্ট গণটিকার কাযক্রম শুরু হয়েছে।

গণটিকাদান কর্মসূচির বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। কেন্দ্র পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওয়ন। এছাড়া পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গণটিকাদান কর্মসূচির কেন্দ্র পরিদর্শন কালে পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান দৈনিক রুদ্রবার্তাকে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বিশ^ব্যাপী। জাতীরজনক বঙ্গবন্ধুর কণ্যা বর্তমান সরকারের সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী জননন্দিত মহান নেত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলে সকল মানুষের জন্য টিকা নিশ্চিত করেছেন। অনেক দেশের তুলানায় করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশে সফলতা বয়ে এনেছে তা আজকের গণটিকাদান কর্মসূচির মাধ্যমে জনসাধরনের মাঝে তারই প্রমাণ সরূপ। এলাকার জনগনের মাঝে টিকা গ্রহনের অনেক আগ্রহ লক্ষকার যাচ্ছে। প্রত্যাক কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে জনগণ টিকা গ্রহন করছেন। বাংলাদেশ পুলিশের আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনায় গণটিকাদান কেন্দ্র গুলি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ ও সকল থানার ওসি সহ পুলিশ সদ্যরা কাজ করে যাচ্ছেন। গণটিকাদান কর্মসুচির কেন্দ্র পরিদর্শনে গিয়ে টিকা গ্রহণকারীদের উদ্যেশ্যে জন সচেতনতামূলক ও সামাজিক দুরত্ত্ব বজায় রাখার আহবান জানান পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।

Facebook Comments Box