শরীয়তপুর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্দীপ ঘরাই এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আবুল হাসেম তপাদার, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলট, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, ডোমসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মুজিবুর রহমান খান, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম খান, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী, তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ফকির, পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার খান। এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তা সভায় উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন ইউনিয়নে জনগণের সেবা নিশ্চিত করণে জোর দেওয়া হয়।

Facebook Comments Box