শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ইয়াবাসহ র‌্যাবের হতে আলম মাঝি গ্রেফতার হয়েছে।

এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। র‌্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাদেরকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করে।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ০৬ মার্চ ২০২২ইং তারিখ রাত্র ০৫.২০ ঘটিকার সময় শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন পাঁচগাও গ্রামস্থ আলম মাঝি(৪৫), পিতাঃ মৃত মোহন মাঝি এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামী আলম মাঝি(৪৫), পিতা-মৃত মোহন মাঝি, মাতা-মাসুদা বেগম, সাং-পাঁচগাও(ওয়ার্ড-০৯), থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর’কে ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ১৯৭(একশত সাতানব্বই) পিস ইয়াবা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০১টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার নড়িয়া থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার নড়িয়া থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box