জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ হাসান।
বৃহস্পতিবার সকাল ৮ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ জাতির পিতার ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্দীপ ঘরাই সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে শরীয়তপুর জেলার বিভিন্ন সরকারি অফিস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক অঙ্গসংগঠন সহ বিভিন্ন স্তরের সাধারন মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ ১৭ মার্চ। বাঙালি জাতির জন্য স্মরণীয় এক দিন। ১৯২০ সালের এই দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মন্তব্য করুন