দুর্নীতি করবো না দুর্নীতি মানবো না দুর্নীতি সইবো না এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বেলা ১১ টায় আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও সততা ষ্টোর এর উদ্বোধনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি বিরোধী আলোচনা করা হয়। অনুষ্ঠান আয়োজন করেন, শরীয়তপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ফরিদপুর সজেকা দুর্নীতি দমন কমিশন। উক্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা দুর্নীতি দমন কমিটি’র সভাপতি প্রফেসর মোঃ সিরাজুল হক।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি দমন কমিটি’র সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন খান। এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী আবু তাহের, পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, ভাষা সৈনিক আঃ জালাল স্যার, সাংবাদিক মাহবুবুল রহমান, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল ও প্রাক্তন সরকারি কর্মকর্তা আসমত আলী খান।
অনুষ্ঠানের শেষে জেলা দুর্নীতি দমন কমিটি’র সভাপতি প্রফেসর মোঃ সিরাজুল হক শিক্ষার্থীদের বলেন, এখানে প্রধান অতিথি সহ সকলে যেসব বক্তব্য রেখেছেন। এই বক্তব্যগুলো ধারন করলে তোমাদের ভেতর সফলতা আসবে। তোমরা একদিন আমাদের আসনের চাইতে বড় কোন আসনে বসতে পারবে। আমারা তোমাদের বিদ্যালয়ে একটি সততা ষ্টোর চালু করবো। এখানে কোন বিক্রেতা থাকবেনা। সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিষ থাকবে। জিনিসের উপর মূল্য দেয়া থাকবে। পন্য নিয়ে তোমরা একটি বক্সে মূল্যদিয়ে যাবে। এভাবেই সততা চর্চা হবে। যদি এই কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। পরে দুর্নীতিদমন কমিশন কতৃক আংগারিয়া উচ্চ বিদ্যালয়ে সতাতা ষ্টোর এর উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। উদ্বোধনের আগে শিক্ষার্থীদের বলেন, আমি সততা ষ্টোরে একজন অদৃশ্য কে রেখে যাচ্ছি। সেটি হলো সততা। এই দোকানের আয় থেকে ধীরে ধীরে সততা ষ্টোর বড় হবে। এ সময় জেলা প্রশাসক লাল ফিতা কেটে পণ্য ক্রয় করে বক্সে টাকা রেখে শুভ উদ্বোধন করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন