জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক আবদুল খালেক। বৃক্ষ রোপণ শেষে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. এমরান পারভেজ খান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মিজানুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমামুনুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইংরেজি বিভাগ ও আইন বিভাগের প্রধানবৃন্দ, মকফর উদ্দীন সিকদার হল ও মনোয়ারা সিকদার হলের প্রোভস্টবৃন্দসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
#

মন্তব্য করুন