বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। আজ সোমবার (০৩ অ‌ক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে পালং কেন্দ্রীয় ম‌ন্দি‌রে পূজা শুরু হয়। বেলা সা‌ড়ে ১১টায় অনুষ্ঠিত হয় কুমারী পূজা।

এ‌দি‌কে শরীয়তপুর জেলায় এবছর ১০০‌টি পূজা মণ্ডপ সর্বজনীন শারদীয় দুর্গোৎসব অনু‌ষ্ঠিত হ‌চ্ছে। এরম‌ধ্যে সেরা দশ পূজা মণ্ডপগুলো‌তে পুরস্কার বিতরণ ক‌রেছেন সনাতনী সেবা সংঘ না‌মে এক‌টি সংগঠন। পালং হ‌রিসভা জেলা কেন্দ্রীয় ম‌ন্দি‌রের সদস‌্য স‌চিব সঞ্জয় কুমার দেদর কা‌ছে পুরস্কার তু‌লে দেওয়া হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ পূজা উদযাপন প‌রিষদের জেলা শাখার সাধারন সম্পাদক বাবু তপন মোদক, জেলা কেন্দীয় ম‌ন্দি‌রের আহবায়ক বাবু অ‌নিক ঘটক চৌধুরী সহ সনাতনী সেবা সংঘের জেলা শাখার ‌নেতৃবৃন্দরা। পূজা নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটি উদযাপন কমিটিও আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রতিটি মণ্ডপে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মণ্ডপ পাহারা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দলের কমিটি করা হয়েছে।

মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শনিবার শুরু হয় পাঁচদিনের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। আগামী বুধবার বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ মহোৎসব।

Facebook Comments Box