সোমবার (৪ মার্চ) সকালে লন্ডন প্রবাসী মোর্শেদ স্বপন এর উদ্যোগে ১৪৯ নং গিয়াস উদ্দিন আখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী এবং ছাত্র/ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস,খাতা,কলম, বিতরণ করা হয়।
চরফিলিজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ১৪৯ নং গিয়াস উদ্দিন আখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সরাফ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আঃ ছোবাহান মুন্সি।
লন্ডন প্রবাসী ও বিদ্যালয়ের দাতা সদস্য,মোর্শেদ স্বপন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই বিদ্যালয়ের জন্য আমার অবস্থান থেকে সবধরণের সহযোগিতা থাকবে। তোমরা কথা দাও, ভালোভাবে পড়ালেখা করবে। তোমাদের সুশিক্ষা নিয়ে দেশ-বিদেশে ছড়িয়ে যেতে হবে। ভালো মানুষ হতে হবে। দেশপ্রেম থাকতে হবে। শিক্ষকসহ বড়দের সম্মান করতে হবে।
ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আঃ ছোবাহান মুন্সি বলেন,শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ একটি মহৎ উদ্যোগ। এরকম উদ্যোগ শিক্ষাবিস্তারে ভূমিকা পালন করার পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করবে বলে আশা প্রকাশ করেন।
প্রধান অতিথি আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। পাশাপাশি প্রতিমাসে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।
চরকুমারীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদারুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ তোফায়েল আহমদ,চরকুমারীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ মনজুরুল বাসার (রিচার্ড), ইউপি সদস্য জসিম উদ্দিন বালা, নজরুল আখন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন,গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ, রাজনৈতিক ব্যক্তি বর্গ সহ বিদ্যালযের ছাত্র-ছাত্রী ও অভিবাবকরা।

মন্তব্য করুন