তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে লক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট এলাকায় যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ফেব্রুয়ারি সন্ধ্যায় রুদ্রকর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি শাহ্ আব্দুস সালাম। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা।
রুদ্রকার ইউনিয়ন বিএনপির সহসভাপতি বদরুউদ্দিন হাওলাদারের এর সভাপতিত্বে জেলা জাসাসের সাধারণ সম্পাদক মঞ্জরুল আলমে সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ টিপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার ও জেলা কৃষকদলের সভাপতি হারুন অর রশিদ, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াকুব আলী হালদারের কন্যা বিএনপি মহিলা দলের নেত্রী ইলোরা হাওলাদার, সাংবাদিক খলিলুর রহমান, জিয়া মোল্লা নিরব মুন্সী ও সুলাইমান সহ যুবদলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন