নিরস্ত্র মুসলিম গাজাবাসীদের বিরুদ্ধে ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি।
বুধবার সকাল ১০ টায় জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গনে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতি তে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আইনজীবীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নারী ও শিশু আদালতের পিপি জনাব অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জজ আদালতের জিপি এডভোকেট শাহাদাত হোসেন সাবেক সভাপতি জনাব এড্ আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি হানিফ মিয়া , সাবেক সাধারন সম্পাদক এডভোকেট তাজুল ইসলাম,সাবেক পিপি এড্ মির্জা হযরত আলী,সিনিয়র এড্ সিরাজুল ইসলাম আকন, সিনিয়র আইনজীবী এডভোকেট সেলিম আহমেদ, এডভোকেট মৃধা নজরুল কবির সহ আইনজীবীর সদস্যরা সমাবেশে ফিলিস্তিনি মুসলিম গাজাবাসীদের উপর হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি হামলা বন্ধের জন্য জাতিসংঘ ও ওআইসির সহ মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এই সময় তারা ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান। পাশাপাশি উৎসুক জনতা বাটাসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে যে লুটপাট চালিয়েছে তারো তীব্র নিন্দা জানান। সমাবেশে আইনজীবী সমিতির সভাপতি এড্ জাহাঙ্গীর আলম কাশেম বলেন আমি মনে করি সকল মুসলিম দেশগুলো এই ফিলিস্তিনি মুসলিমদের হত্যার প্রতিবাদ করার প্রয়োজন এবং ইসরাইলের সকল পণ্য আমাদের বয়কট করতে হয় পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানান সরকার যেন ইসরাইলের সমস্ত পণ্য বন্ধ করতে সাধারণ জনগণকে নির্দেশ প্রদান করেন।

মন্তব্য করুন