হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে বিএমডিসি কর্তৃক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকরা প্রতিবাদসভা ও মানববন্ধন করেছে।
রোববার দুপুর সাড়ে ১২ টার সময় শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে ঘন্টাব্যাপি এ প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে বক্তরা বলেন,বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিভ্রান্তিকর, মিথ্যা ও অপপ্রচারমূলক বিবৃতি প্রদান করেছে। যা দেশের ৫০ হাজারের অধিক নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং দেশের জনগনের হোমিওপ্যাথি চিকিৎসা ও আস্থার প্রতি এক চরম আঘাত হেনেছে।
বাংলাদেশের প্রচলিত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী হোমিও চিকিৎসকগণ ডাক্তাররা “ডা.” উপাধি ব্যবহারের বৈধ অধিকার রাখেন। অথচ এ বিষয়কে অস্বীকার করে বিএমডিসি মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, যা অসাংবিধানিক, অনৈতিক এবং পেশাজীবী চিকিৎসকদের মর্যাদা ক্ষুন্ন করছে। তাই তারা বাংলাদেশের সকল হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ, এই অন্যায় ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় হোমিওপ্যাথিক চিকিৎসকদের সভাপতি বদরুল হায়দার, শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক মো. নাজমুল হকসহ চিকিৎসক, শিক্ষক,শিক্ষার্থীরা।

মন্তব্য করুন