উন্নয়নের জন্য বার বার দরকার শেখ হাসিনার সরকার এই শ্লোগানকে সামনে রেখে, শরীয়তপুর ৩ সংসদিয় আসনের ভেদরগঞ্জ উপজেলার পশ্চিম ছয়ঁগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে বিরাট কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলার ভেদরগঞ্জ উপজেলার পশ্চিম ছয়ঁগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয। ছয়ঁগাও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মহর আলী সর্দারদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক অনল কুমার দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছয়ঁগাও ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন মীর, জেলা আওয়ামীলীগের সদস্য সুলতান মুন্সী, জেলা পরিষদের সদস্য আসমা আক্তার, সেলিম ঢালী, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা মন্টু চন্দ্র দাস, মোতালেব হাওলাদার, জেলা ছাত্রলীগের আহবায়ক মহাসিন মাদবর প্রমুখ।
প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক অনল কুমার দে বলেন, আওয়ামী লীগকে আরো সুসংগঠিত এবং জনগণকে সম্পৃক্ত করতে কাজ করতে হবে। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে ভোটও চাইবেন নেতা কর্মীদের। বিএনপি-জামায়াতের অপরাজনীতির প্রভাব সম্পর্কেও অবহিত করতে হবে। দলকে টানা তৃতীয়বার ক্ষমতায় আনাই হলো নতুন বছরের নতুন টার্গেট।
তিনি আরো বলেন, কোন অপশক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে উন্নয়ন করেছে তার প্রমাণ পদ্মা সেতু দৃশ্যমান।

Facebook Comments Box