শরীয়তপুরের বুড়িরহাট থেকে গোসাইরহাট সড়কের ১৬ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা । এ অবস্থায় দ্রুত সংস্কারের দাবিতে বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) ডামুড্যা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ফয়সাল হোসেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় শরীয়তপুরের বুড়িরহাট বাজার থেকে গোসাইরহাট উপজেলা পর্যন্ত ১৬ কিলোমিটার অংশে ভাঙাচোরা হয়ে পড়েছে। বাস,ট্রাক,কৃষিপণ্য বহনকারী ভ্যান-রিকশা থেকে শুরু করে রোগীবাহী অ্যাম্বুলেন্স, স্কুল-কলেজগামী শিক্ষার্থী সহ সবাইকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। তিনি বলেন, “রাস্তার এই দুরবস্থার কারণে মানুষের জীবন-জীবিকা ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই সবাই চলাফেরা করছে। জনগণের দুর্ভোগ লাঘবের স্বার্থে দ্রুত সংস্কার জরুরি। তাই আমি বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন জানিয়েছি দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাটি স্থায়ীভাবে টেকসই মেরামত করা না হলে আমাদের এই অঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে পড়বে।

মন্তব্য করুন