শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আতাউর রহমানের বদলি জনিত বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. সাইদুর রহমানের সঞ্চালনায় বদলি জনিত কারনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাউর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফুল ইসলাম, যুগ্ন জেলা ও দায়রা জজ মাহাবুব আলম প্রমূখ।
গতকাল শনিবার সন্ধা ৬ টায় জেলা আইনজীবী সমিতির আয়োজনে জজ আদালত চত্ত্বরে বদলি জনিত কারনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. রাশেদুল হাসান মাসুম, সাবেক সভাপতি এড. মতিউর রহমান, এড. রওশন আরা, এড. বজলুর রশিদ আকন্দ, এড. আবুল কালাম আজাদ, এড. জাহাঙ্গীর আলম কাসেম, সাবেক সাধারণ সম্পাদক এড. তাজুল ইসলাম, আইনজীবী সমিতির সদস্য মাসুদুর রহমান মাসুদ, যুগ্ন সাধারণ সম্পাদক এড. মৃধা নজরুল কবির, এড. মাইনুল ইসলাম ওয়াদুদ, এড. রাধা রানী দে ও এড. মুরাদ মুন্সি।
বক্তারা বরেন, দক্ষ ও ভালো মনের একজন বিচারক ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাউর রহমান।
তার স্মৃতিগুলো রেখে যাচ্ছেন, নিরপক্ষে ভাবে দেখেছেন সবকিছু, অনেক বিচারক কে সংবর্ধনা দেয়া হয়নি। এই প্রথম সুন্দরভাবে মন খুলে সংবর্ধনা প্রদান করা হয়েছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে। বক্তারা তার পরিবার ও ব্যক্তিগত জীবনের উজ্জ্বর ভবিষ্যৎ কামনা করেন এবং আগামীর কর্মস্থল সুন্দর ও সফলভাবে পরিচালিত হোক বলে বক্তব্যে উল্লেখ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন