বাংলাদেশে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও স্থিতিশীলতা জোরদারে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় শরীয়তপুরে ভ্যালু চেইন প্রচার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা মডেল মসজিদ মিলনায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি বিপণন অধিদপ্তর ঢাকা বিভাগের উপপরিচালক মো: মফিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরীয়তপুর মো: শামসুল আরেফীন, পার্টনার এপিসিইউ ডিএএম এর সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানা ও জেলা কৃষি বিবপণন কর্মকর্তা মো: বাবুল হোসেন।

কর্মশালায় ইউনিয়ন, উপজেলা ও জেলা ভ্যালু চেইনের বিভিন্ন কমিটির সদস্যসহ কৃষি পণ্য উৎপাদনকারী, ক্ষুদ্র ও পাইকারি বিক্রেতা এবং কৃষি সংশ্লিষ্ট বজার কমিটির সদস্যগন অংশ নেন। কর্মশালায় ভ্যালু চেইনের বিভিন্ন ধাপ, বাজার সংযোগ, পণ্যের মান উন্নয়ন, পুষ্টি বিষয়ক গুরুত্ব এবং উদ্যোক্তা সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ভ্যালু চেইন ভিত্তিক উন্নয়ন কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে সমন্বয় নিশ্চিত করা গেলে কৃষক ও উদ্যোক্তারা যেমন ন্যায্যমূল্য পাবে তেমনি নিরাপদ খাদ্য নিশ্চিতের মাধ্যমে পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত হবে।

সভাপতির বক্তব্যে মো: মফিদুল ইসলাম বলেন, প্রকল্পের মূল লক্ষ্য হলো পুষ্টি সংবেদনশীল কৃষি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা শক্তিশালি করা। ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে কৃষিপণ্যকে বাজারমুখী করে গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি করা সম্ভব হবে।

Facebook Comments Box