শরীয়তপুর সদর পৌরসভার ৭ নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে দক্ষিণ মধ্যপাড়া এলাকায় ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজন করা এই অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম।

দোয়া ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মোল্লা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি শাহ মো. আব্দুস সালাম, আব্দুল মান্নান মাদবর, মোফাজ্জল হোসেন ফকির, আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, বিএম হারুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, পৌরসভা বিএনপির সভাপতি লুৎফর রহমান ঢালী, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এড. মনিরুজ্জামান দিপু, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক এড. মৃধা নজরুল কবির এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান খান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box