আসন্ন শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, ভাইস চেয়ারম্যান পদে জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সম্পাদিকা সামিনা ইয়াসমিন একসাথে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন অপুসহ জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় নির্বাচনের রিটানির্ং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদারের নিকট তারা নিজ নিজ মনোনয়পত্র দাখিল করেন। এ সময় ইকবাল হোসেন অপু এমপি ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান উজ্জ্বল, এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর ও জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবরসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন