“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগাল এইডে আইনী সেবাদান” এই শ্লোগানে শরীয়তপুরে র‌্যালী, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। শরীয়তপুর জেলা লিগাল এইড কমিটির উদ্যোগে রোববার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে আদালত প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা জজ) আ. সালাম খান, জেলা প্রশাসক কাজী আবু তাহের, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, জেড.এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের ডীন ড. এমরান পারভেজ, সরকারী কৌসুলী (জিপি) এ্যাড. আলমগীর মুন্সী, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. আবু সাঈদ, সাধারণ সম্পাদক এ্যাড. জহিরুল ইসলাম, জেলার এনামুল হক, এ্যাড. ফিরোজ আহমেদ, সুফলভোগী কুদ্দুস মাঝি ও সুফল ভোগী কমলা বেগম।
দিবসটি উপলক্ষে আদালত প্রাঙ্গনে মেলার আয়োজন করা হয়। মেলায় জেলা লিগাল এইড অফিস, জেলা পুলিশ, শরীয়তপুর ব্রাক আইন সহায়তা কেন্দ্র, নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), জেলা কারাগার, এসডিএস ও জেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষ থেকে স্টল বসানো হয় এবং বিনামূল্যে আইনী সেবা প্রদান করা হয়। এছাড়া বিকালে আদালত চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

Facebook Comments Box